বরিশাল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বাঁগধা গ্রামে এ ঘটনায় নিহত ফাহিম বিশ্বাস খোকন (৩) গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে বলে জানায় পুলিশ।
জাহিদুলের শাশুড়ি আলেয়া বেগম সাংবাদিকদের জানান, সকালে সবার অলক্ষ্যে খোকন বাড়ির পাশের পুকুর ঘাটে খেলা করতে চলে যায়।
পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পুকুরে খোঁজ করে।
পরে ১১টায় পুুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান ফাহিমের মৃত্যু হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী সাংবাদিকদের জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪২ ঘ.
bdnews24