২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক বিভাগের সচিবকে বদলি

যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে বদলি করা হয়েছে। তিনি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিবের দায়িত্ব পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ বদলি করা হয়। একই আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এমএএন ছিদ্দিককে সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও দুই জন অতিরিক্ত সচিব ও তিন জন যুগ্ম-সচিব পদে রদবদল করা হয় এদিন। অতিরিক্ত সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) লুৎফর রহমান এবং ফিরোজ মিয়াকে একই মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে টিচিং কোয়ালিটি ই¤প্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের ইজিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক বাসু দেব আচার্যকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত করা হয়েছে ওএসডি যুগ্ম-সচিব হেলাল উদ্দিন আহমেদকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৭২৫ ঘ.