২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দেয়াল ধসে শিশুর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী কোয়ার্টারের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

বরিশাল, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী কোয়ার্টারের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নয়ন (৬) নগরীর উত্তর জাগুয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। রোববার সকালে নগরীর বাঁধ রোড চরেরবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এলাকার নারী কাউন্সিলর আয়েশা তৌহিদ লুনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে নয়ন মায়ের সঙ্গে চরেরবাড়ী এলাকার তার এক মামার বাসায় বেড়াতে আসে। সকালে হাসপাতাল কোয়ার্টারের দেয়ালের পাশে খেলা করার সময় হঠাৎ দেয়ালটি তার উপর ধসে পড়ে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। সিটি মেয়র শওকত হোসেন হিরণ ঘটনাস্থলে ছুটে যান। তিনি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে হত্যা মামলা করতে নির্দেশ দিয়েছেন বলে জানান এই কাউন্সিলর। কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান সাংবাদিকদের জানান, নয়নের পরিবার ঘটনাটি দুর্ঘটনা হিসেবে নিয়ে বিনা ময়না তদন্তে মৃতদেহ দাফনের জন্য নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/৩৪২৭ ঘ.