২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় ৩ মটর সাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মটর সাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

রংপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মটর সাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। মিঠাপুকুর থানার ওসি আলমান আলী সাংবাদিকদের জানান, দুপুর পৌনে ১টার দিকে ঈদগাহের সামনে মোটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন মোটর সাইকেল আরোহী নিহত হন। ঘটনার পর পরই জনতা রংপুর-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। তবে পুলিশ গিয়ে তাদের শান্ত করে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫২৪ ঘ.