২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ হাজার প্রাথমিক পাঠ্যবইসহ ৩ জন আটক

রাজধানীর যাত্রাবাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ প্রায় ১৫ হাজার সরকারি বইসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ প্রায় ১৫ হাজার সরকারি বইসহ তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে সায়েদাবাদ এলাকার এক বাসার নিচতলার গোডাউন থেকে বইগুলো উদ্ধার করা হয়। এ সময় রফিক খান (৪০), আমানুর (৩৫) ও ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। পুলিশ তৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম জানাতে পারেননি। যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে সায়েদাবাদ ওয়াসা বস্তির সামনে একটি ট্রাক দেখে পুলিশের সন্দেহ হয়। ট্রাকে তল্লাশি করে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ওই বইগুলো পাওয়া যায়। রফিক ও আমানুরের স্বীকারোক্তিমতে ১৩/১-বি-৩ সায়েদাবাদ বাসা নিচতলার গোডাউন থেকে বাকি বই উদ্ধার করে পুলিশ। ওসি জানান, রাশেদ নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করার জন্য বইগুলো ময়মনসিংহ থেকে আনা হয়েছিলো বলে আটকরা জানিয়েছেন। এদিকে একই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। এদের মধ্যে এক জনের নাম হুমায়ন কবির (১৯)। তবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৪৫৩ ঘ.