চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় বাস চাপায় অজ্ঞাতপরিচয় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাইলের মাথা এলাকার লায়লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে রিকশা নিয়ে মাইলের মাথা থেকে সিইপিজেডের দিকে যাওয়ার সময় একটি বাস রিকশাটিকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় ওই রিকশা চালককে (৩৫) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল নিকি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই রিকশা চালককে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় তা আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই বিপ্লব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১২৩৩ ঘ.
bdnews24