বরগুনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে তালাক দেওয়া কনে ফারজানা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
সকালে ফোন করে ফারজানা ইয়াসমিন ও সাংবাদিকদের অভিননন্দন জানান তিনি।
বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে জানান, রোববার সকাল ১০টার দিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তাকে ফোন করে ফারজানা ইয়াসমিন ও সাংবাদিকদের অভিনন্দন জানিয়েছেন।
ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসন তাকে সাজেদা চৌধুরীর অভিনন্দনের কথা জানিয়েছে।
শুক্রবার বিয়ের প্রীতিভোজ শেষে বরের হাতে মেয়েকে তুলে দেওয়ার সময় বরের ফুফু যৌতুক চান কনের বাবার কাছে। এর প্রতিবাদে ফারজানা বিয়ের আসরেই বরকে তালাক দেন।
যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে তালাক দেওয়ার খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচনা হয়।
ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে øাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন ফারজানা।
বিয়ে ভেঙে যাওয়ায় শওকতের বাবা কলাপাড়ায় এবং ফারজানার বাবা আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২১০৫ ঘ.
bdnews24