২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোবহানবাগের 'চাঁদাবাজ' তৈমুর গ্রেপ্তার

রাজধানীর সোবহানবাগ এলাকার চাঁদাবাজ হিসেবে পরিচিত হারুনুর রশিদ তৈমুরকে পুলিশ মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোবহানবাগ এলাকার চাঁদাবাজ হিসেবে পরিচিত হারুনুর রশিদ তৈমুরকে পুলিশ মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুক্রাবাদ এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় একাধিক চাঁদাবাজিসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শেরে বাংলা নগর থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রাবাদের একটি ভবন থেকে মদ্যপ অবস্থায় তৈমুরকে গ্রেপ্তার করা হয়। তৈমুরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তবে সব মামলাতেই জামিনে আছেন তৈমুরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তা যাচাই করে দেখা হচ্ছে, বলেন এই পুলিশ কর্মকর্তা। ওসি জাকির হোসেন জানান, সোবহানবাগ প্রিন্স প্লাজার মালিক সমিতির নেতা থাকার সময় তৈমুরের বিরুদ্ধে চাঁবাজির অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রিন্স প্লাজা ছাড়াও আশপাশের প্রতিটি দোকান থেকে তিনি মাসিক হারে চাঁদা আদায় করতেন কোনো রশিদ ছাড়া। এছাড়া সোবহানবাগে কোনো ভবন নির্মাণের সময়ও তাকে চাঁদা দিতে হতো। পরে তাকে মলিক সমিতি থেকে বাদ দেওয়া হয়। এরপর প্রিন্স প্লাজাসহ আশপাশের কয়েকজন ব্যবসায়ী তর বিরুদ্ধে পাঁচটি চাঁদাবাজির মামলা করেন। তার চাঁদা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীরাসহ পুরো সোবহানবাগ এলাকার লোকজন বেশ কয়েকবার মিছিল সমাবেশ করে। দেওয়ালে পোস্টার লাগায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০৪৪ ঘ.