ঝিনাইদহ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট চাচাতো ভাইয়ের বউ পেঠানো ঠেকাতে গিয়ে ঝাঁটার ঘায়ে প্রাণ হারালেন বড় ভাই।
শনিবার রাতে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনায় মারা যান সায়েম ম-ল (৫৫)।
হরিণাকু-ু থানার ওসি আবুল খায়ের জানান, তাহেরহুদা গ্রামের নজরুল ইসলামের দুই স্ত্রী চানমনি খাতুন ও মোমেনা খাতুন। শনিবার রাত ৮টার দিকে দুই সতিনের মধ্যে ঝগড়া বাধে।
এ সময় তাদের স্বামী নজরুল ছোট বউয়ের পক্ষ নিয়ে বড় বউ চানমনিকে ঝাঁটাপেটা করতে শুরু করে। এ সময় চানমনি দৌড়ে তার চাচাতো ভাসুর সায়েম ম-লর কাছে আশ্রয় নেন।
পুলিশ কর্মকর্তা জানান, নজরুল সেখানেও স্ত্রীকে মারধর করতে গেলে সায়েম ম-ল তাকে ঠেকাতে যান। এ সময় নজরুল ঝাঁটা দিয়ে সায়েম ম-লের বুকে ও মাথায় ঘা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ছোট স্ত্রী মোমেনাকে নিয়ে পালিয়ে যায় নজরুল। লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/০০০০ ঘ.
bdnews24