২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে 'দুই চরমপন্থি'সহ ৬ গ্রেপ্তার

বগুড়ায় শেরপুরের ব্যবসায়ী অপহরণের অভিযোগে দুই চরমপন্থিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

বগুড়া, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শেরপুরের ব্যবসায়ী অপহরণের অভিযোগে দুই চরমপন্থিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার পুলিশ ও র‌্যাব নাটোরের লালপুর উপজেলা থেকে দুই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয় 'অপহরণকারীকে' গ্রেপ্তার করে। শনিবার বিকালে বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান ম-লের কার্যালয়ে সাংবাদিকদের ডেকে তিনি এ তথ্য জানান। গ্রেপ্তার হয়েছেন পূর্ববাংলার সর্বহারা পার্টির সদস্য কুষ্টিয়ার ভেড়ামারার আব্দুস সাত্তার (৪০) ও সিরাজগঞ্জের তাড়াশের সোলাইমান (৪০)। অপর চারজন হলেন নাটরের লালপুরের আব্দুল কুদ্দুস সরকার (৪০), হাবিব (২৮), নজরুল ইসলাম নজু (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের গোলাম রাব্বী (২৭)। উদ্ধার হওয়া দুই ব্যবসায়ী হলেন রফিকুল ইসলাম (৪৮) ও হাবিল উদ্দিন (৪০)। তাদের বাড়ি বগুড়ারর শেরপুর উপজেলায়। পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান ম-ল বলেন, গত ২৭ অক্টোবর ব্যবসায়িক কাজে ডেকে নিয়ে রফিকুল ইসলাম ও হাবিল উদ্দিনকে আটক করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রফিকুলের আত্মীয় ফজলুল হক সরকার ৩১ অক্টোবর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কর্মকর্তা আরো জানান, আব্দুস সাত্তার ও সোলাইমান পূর্ববাংলার সর্বহারা পার্টির সদস্য। এছাড়া সোলাইমান সাজাপ্রাপ্ত আসামি। এই দুইজনের বিরুদ্ধে নাটোরের লালপুর ও সিরাজগঞ্জের তাড়াশ থানায় একাধিক মামলা রয়েছে বলেও আরিফুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪১ ঘ.