২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দর খুললো ৭ দিন পর

ঈদুল আযহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 06:40 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এই বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে গত ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বন্ধ ছিলো আখাউড়া স্থলবন্দর। শনিবার সকালে যথারীতি পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, "আগে থেকে ঘোষণা থাকায় বন্দরে কোনো পণ্যজট নেই। সকাল থেকে সব কাজ স্বাভাবিকভাবেই চলছে।" ছুটির সাত দিনে সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী পর্যটকরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পেরেছেন বলে স্থলবন্দর কর্মকর্তা আবুল বাশার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২৩৬ ঘ.