২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই দুর্ঘটনায় আহত ৪৫

রাজধানীর পল্টন ও কাঁটাবন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন নারী ও শিশুও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 05:11 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন ও কাঁটাবন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন নারী ও শিশুও রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পল্টন ইউএলবি ক্রসিং মোড়ে সুপ্রভাত পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ২৫ জন আহত হন। আর কাঁটাবন এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে আহত হয় ২০ জন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওমর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস দুটি যাত্রী নিয়ে গাজিপুর ও গাবতলী যাচ্ছিল। আহত ৪৫ জনের মধ্যে ৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। কাঁটাবনের ঘটনায় নিউ মার্কেট থানা পুলিশ বাসের চালক জাহাঙ্গীরকে আটক করেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১০৭ ঘ.