২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে বস্তিতে আগুন

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বউবাজার বস্তিতে আগুনে পুড়েছে কয়েকটি ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বউবাজার বস্তিতে আগুনে পুড়েছে কয়েকটি ঘর। বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ড হয় বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে। বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে নিয়োজিত ফায়ারম্যান জীবন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা প্রায় সোয়া ১টার দিকে আগুন লাগে এবং ২০/২৫ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুন লেগেছিলো, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪২০ ঘ.