২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পেটানোয় আটক যুবলীগ নেতা

রংপুরে পুলিশকে পিটিয়ে আহত করার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

রংপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পুলিশকে পিটিয়ে আহত করার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার মোস্তাফিজার রহমান রংপুর মহানগর যুবলীগের সভাপতি। রোববার ভোর ৪টার দিকে মাহীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত আড়াইটার দিকে মোস্তাফিজার তার অনুসারীদের নিয়ে মাহীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস আটকে ভাংচুর চালায়। খবর পেয়ে মাহীগঞ্জ পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুল হক ঘটনাস্থলে গেলে তাকেও বেদম মারপিট করা হয়। পরে ভোর ৪টার দিকে যুবলীগ নেতা মোস্তাফিজারকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আলতাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭০৫ ঘ.