২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই হ্রদে এলজিইডি কর্মীর লাশ

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক এলজিইডি কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

রাঙামাটি, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক এলজিইডি কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। শহরের রাজবাড়ী এলাকা থেকে সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত নবদ্বীপ চাকমা (৫২) রাজস্থলী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শহরের মাঝেরবস্তি এলাকায়। রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক কামাল সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে জেলেরা হ্রদে মাছ ধরার সময় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এসআই জানান, নবদ্বীপ অতিরিক্ত মদ পান করতেন। এ কারণে তার মৃত্যু হতে পারে বলে পরিবার ও স্বজনদের ধারণা। পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই নবদ্বীপের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬৫২ ঘ.