২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কিশোরী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক কিশোরী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

হবিগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক কিশোরী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। রোববার সকালে ভরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত সালমা বেগম (১৭) গ্রামের আব্দুর রউফের মেয়ে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস. এম. সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের লাল মিয়া ও আব্দুল আজিজের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে রোববার সকাল ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে সালমা বেগমের মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। এছাড়া আমজাদ মিয়া (১৮) নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এএসপি জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৪৪ ঘ.