২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তম ঈদ জামাতের জন্য তৈরি শোলাকিয়া

প্রতি ঈদের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এর সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাহ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি ঈদের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এর সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাহ কমিটি। সোমবার সকাল ৯টায় এ মাঠে ঈদ উল আজহার জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। শোলাকিয়া মাঠ কমিঠির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দীকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮২৮ সালে শোলাকিয়ায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবার ১৮৪তম ঈদ জামাত হবে এই মাঠে। "শোলাকিয়া ময়দানের সাত একর জমির পুরোটাই জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে", বলেন সিদ্দীকুর। তিনি জানান, সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। স্থানীয় গবেষকদের ভাষ্যমতে, ১৮২৮ সনে প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসুল্লি¬ অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় 'সোয়া লাখি মাঠ'। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়ে নাম ধারণ করেছে আজকের শোলাকিয়া। বিশাল এই মাঠের মধ্যে মোট কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে ৫ শতাধিক মুসল্লি নামাজে অংশ নিয়ে থাকেন। সেই সঙ্গে মাঠের বাইরে আশে পাশের এলাকা জুড়ে জামাতে অংশ নেওয়া মুসুল্লি¬র সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫৩০ ঘ.