২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর ও রাজশাহী থেকে ২০ বন্দি মুক্ত

ঈদ-উল-আযহা ও বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাশিমপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার ২০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল-আযহা ও বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাশিমপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার ২০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছেন কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাতজন এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ১৩ জন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১ নম্বর ইউনিটের তত্ত্বাবধায়ক কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি আদেশে তার ইউনিট থেকে দুইজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ২ নম্বর ইউনিট থেকে চারজনকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন ওই ইউনিটের জেলার সুভাষ চন্দ্র ঘোষ। এছাড়া ৩ নম্বর ইউনিটেরও একজন মুক্তি পেয়েছেন বলেও তিনি জানান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ জানান, শুক্রবার ১২ বন্দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এবং একজনকে সিরাজগঞ্জ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি ফ্যাক্স বার্তা কারাগারে পৌঁছানোর পর কারাবন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.