চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার আসামি এক শিবিরকর্মীকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাজিতপুর গ্রাম থেকে নাসির উদ্দীনকে (২৬) গ্রেপ্তার করা হয়। নাসির ওই গ্রামের নাজিমউদ্দীন মাষ্টারের ছেলে।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের হামলায় নিহত হন ছাত্রলীগকর্মী ফারুক।
ওই ঘটনায় একই বছরের ১৯ ফেব্রুয়ারি রাজশাহীর মতিহার থানায় করা হত্যা মামলার একজন আসামি হলেন নাসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24