২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় ক্যাব চালক নিহত

গাজীপুর সদর উপজেলায় ট্রাকচাপা পড়ে এক ট্যাক্সিক্যাব চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

গাজীপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় ট্রাকচাপা পড়ে এক ট্যাক্সিক্যাব চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. জাফর উল্লাহ (৪৫) ভোলার আলী নগর গ্রামের আব্দুস সোবহান মহুরীর ছেলে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ সালনা এলাকায় ঢাকামুখী ট্যাক্সি ক্যাবটি বিকল হয়ে গেলে জাফর তা ঠেলে সচল করার চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। জাফর ঘটনাস্থলেই মারা যান। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৫১ ঘ.