২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী থানা এলাকায় একটি বিদেশি রিভলবার এবং তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

গাজীপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী থানা এলাকায় একটি বিদেশি রিভলবার এবং তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে গোপালপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার বাবু মিয়া (২২) গোপালপুর এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে গোপালপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। তখন গোপালপুর মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা বাবু মিয়াকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে বাবুর কোমরে গোঁজা রিভলবার এবং পকেট থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর জানান। বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮৫৪ ঘ.