২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি সদস্যের ঘরের দরজায় লাথি

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সদস্যের ঘরের দরজায় একদল লোক লাথি মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 07:12 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সদস্যের ঘরের দরজায় একদল লোক লাথি মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমরান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলকারীরা তার বাসার দরজায় লাথি মারে এবং তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। "কে বা কারা আমার বাসায় হামলা চালিয়েছে তা আমি জানি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আমি একমাত্র পিএসসির সদস্য। তাই ধারণা করছি, যারা ৩০তম বিসিএসে বাদ পড়েছে তারাই এ ঘটনা ঘটাতে পারে।" বুধবার ৩০তম বিসিএসের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এমরান কবির চৌধুরী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পিএসসির সদস্য নিযুক্ত হন। হামলা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, "এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য এমরান কবিরের বাসায় পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।" এমরান কবিরের বাসায় উপস্থিত পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (এডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনা শোনামাত্র আমরা এখানে উপস্থিত হয়েছি। যেই বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করা হবে।" বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০৫৭ ঘ.