২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তার সা¤প্রতিক জার্মানিতে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন এবং অস্ট্রেলিয়ায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, "শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এএইচ/২৩২৯ ঘ.