কুড়িগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক যুবককে পৃথকভাবে যাবজ্জীবন ও ১০ বছর কারাদ- দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।
এছাড়া তাকে যাবজ্জীবন কারাদ-ের সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছর এবং ১০ বছর কারাদ-ের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাভোগ করতে হবে।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম এ রায় দেন।
দু'টি সাজা পরপর কার্যকর করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
দ-িত মো. মামুন (২০) উলিপুর পৌরসভার হায়াৎ খাঁ গ্রামের মফিজুল হকের ছেলে। মামুন এখন কারাগারে আটক আছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৩১ মার্চ দুপুরে হায়াৎ খাঁ গ্রামের আবুল কাশেমের মেয়ে পেয়ারা খাতুনকে (১২) প্রতিবেশী মামুন ধর্ষণ করে।
চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে প্রথমে উলিপুর পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।
ওই ঘটনায় মেয়েটির বাবা ওইদিনই উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই বছরেরই ১৭ এপ্রিল মেয়েটি আত্মহত্যা করে।
অভিযোগপত্র দাখিলের পর মামলার বিচারক আসামির বিরুদ্ধে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনায় দু'টি পৃথক অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'টি সাজার মধ্যে একটির পর আরেকটি কার্যকর হবে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফকরুল সালাম ও মহসিন আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24