ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ঈদুল আজহার দিন সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে।
বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, খালেদা জিয়া ঈদের দিন সকাল সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর, বেলা পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকসহ পেশাজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা।
আগামী ৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপন করবে ইসলাম ধর্মাবলম্বীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১৩ ঘ.
bdnews24