২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার দিন সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী, বিচারপতি এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার দিন সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী, বিচারপতি এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, শেখ হাসিনা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ঈদের দিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। এরপর, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আমন্ত্রিত অতিথি ও সাধারণ নাগরিকেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিচারক ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৭০৫ ঘ.