ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে আগামী ৬, ৭ ও ৮ নভেম্বর সংবাদপত্রে ছুটি থাকবে। ফলে ৭, ৮ ও ৯ নভেম্বর বাজারে সংবাদপত্র থাকবে না।
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) মঙ্গলবার ছুটির এ ঘোষণা দিয়েছে।
নোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ হবে না। ১০ নভেম্বর থেকে যথারীতি পত্রিকা প্রকাশ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১১৯ ঘ.
bdnews24