রাঙামাটি, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলার একটি বাজারে আগুনে ৪২টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরে মাইনিমুখ বাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে প্রত্যক্ষদর্শী ও প্রশাসন জানিয়েছে।
মাইনিমুখ ইউপি চেয়ারম্যান আব্দুর বারেক সরকার জানান, দুপুর ২টায় বাজারের একটি লেপ তোষকের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ স্থানীয়দের সহায়তায় প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৪২টি ঘর পুড়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২৮ ঘ.
bdnews24