খুলনা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে খুলনার একটি আদালতে।
মঙ্গলবার যুগ্ম-জেলা জজ আদালতে ১৫ কোটি টাকার এ মামলা দায়ের করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি কাজী আমিনুল হক।
মামলায় আরো বিবাদী করা হয়েছে পত্রিকাটির প্রতিবেদক ইফতেখার মাহমুদ এবং বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগকে।
বিচারক সাইফুল ইসলাম মালাটি আমলে নিয়ে বিবাদীদের কাছে সমন জারি করেছেন। এছাড়া আগামী ৯ জানুয়ারি মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী এনায়েত আলী জানান।
তিনি সাংবাদিকদের জানান, স¤প্রতি প্রথম আলোয় খুলনার যুবলীগ নেতা ইকবাল বিথার হত্যার ঘটনার সঙ্গে আমিনুল হককে জড়িয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে উল্লেখ করে আইনজীবী জানান, এতে বিবাদীর সামাজিক-রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24