২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুর বিদেশি পিস্তলসহ যুবক আটক

পিরোজপুর সদরে যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

পিরোজপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর সদরে যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে উপজেলার কুমিরমারা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রানা বাগেরহাটের রনবিজয়পুর গ্রামের আবুল হাসেম শেখের ছেলে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন জসিম জানান, ডাকাতির উদ্দেশ্যে রানা হয়তো এ এলাকায় এসেছিলো। পিস্তল ও ৩ রাউন্ড গুলি ছাড়াও তার কাছে দুটি ছোরা, তিনটি টর্চ লাইট পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে আরো ৬/৭জন সহযোগী থাকলেও তারা পালিয়ে গেছে বলে জানান এসআই জসিম। রানার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৪৫ ঘ.