২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তিন তলা থেকে পড়ে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ শহরে একটি ব্যাংকের সাইন বোর্ড লাগাতে গিয়ে ভবনের তিন তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় ব্যাংক ব্যবস্থাপককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে একটি ব্যাংকের সাইন বোর্ড লাগাতে গিয়ে ভবনের তিন তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় ব্যাংক ব্যবস্থাপককে আটক করা হয়েছে। নিহত মামুন (৩৫) বরিশালের উজিরপুর উপজেলার ওটরা গ্রামের খলিলুর রহমানের ছেলে। সোমবার সকালে শহরের খেদন সর্দার মোড়ের খান প্লাজার তিন তলায় দি ঢাকা আরবান কো-অপারেটর ব্যাংকের সাইন বোর্ড লাগানোর সময় রশি ছিড়ে মামুন নিহত হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ সহিদ আলম সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে মামুন মারা যান। পুলিশকে না জানিয়ে মামুনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের কারণে ব্যাংক ম্যানেজার নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে। এ নিয়ে দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান এসআই সহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৫৫ ঘ.