২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বিদগ্রাম এলাকায় রক্ষাকালী কালি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম আজাদ (২৫) গামদণ্ডীর মীর পাড়ার হাজী নুরুল ইসলামের ছেলে। বোয়ালখালী থানার ওসি জহিরুল হক সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে কালি মন্দিরের সামনে মাদকাসক্ত অবস্থায় কিছু যুবকের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সে ছুরিকাহত হয়। তিনি জানান, আহত অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবশ্য কী কারণে আজাদ ছুরিকাহত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি ওসি। স্থানীয়রা জানিয়েছেন, মন্দিরে আরতি চলাকালে মাদকাসক্ত অবস্থায় কিছু যুবকের সঙ্গে আজাদের কথা কাটাকাটি হয়েছিলো। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/১৫০৪ ঘ.