২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

নগরীর ডবলমুরিং ও খুলশী থানা এলাকায় দুটি অভিযানে এক হাজার ১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং ও খুলশী থানা এলাকায় দুটি অভিযানে এক হাজার ১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মতিন (৪২) ও সাইফুল ইসলাম (৩৫)। নগরীর ডবলমুরিং থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খবর পেয়ে কলেজিয়েট স্কুলের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় মতিন নামে এক জনের সঙ্গে থাকা চটের বস্তায় এক হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। এদিকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ১১ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় একটি দোকানের পেছনে ফেনসিডিল বিক্রির সময় সাইফুল ইসলামকে (৩৫) মোট ১১টি ফেনসিডিলসহ আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১২৩ ঘ.