২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালু হচ্ছে বিজিএমইএ হেল্প ডেস্ক

তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরো গতিশীল করতে চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 'বিজিএমইএ হেল্প ডেস্ক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরো গতিশীল করতে চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 'বিজিএমইএ হেল্প ডেস্ক'। সোমবার বিকাল ৩টায় বন্দর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় 'হেল্প ডেস্কে'র আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন করা হবে। বিজিএমইএ'র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সচিব মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে এবং বন্দর কর্তৃপক্ষের সাথে তৈরি পোশাক মালিকদের সংগঠনের সাথে সমন্বয়ের জন্য এ ডেস্ক খোলা হচ্ছে। বন্দরের অভ্যন্তরে 'এম' শেডের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পাশে একটি কক্ষ থেকে বিজিএমইএ'র নিজস্ব খরচে হেল্প ডেস্কের কাজ পরিচালিত হবে। বন্দরের কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) কার্যক্রমের সঙ্গে সমন্বিতভাবে বিজিএমইএ হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান বিজিএমইএ সচিব। তিনি জানান, এর ফলে বন্দরে কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিং এর ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়বে। সিটিএমএস কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকলে হেল্প ডেস্ক থেকে পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোকে বন্দরের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়া সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/১৯৪৪ ঘ.