মেহেরপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মেহেরপুরে এলজি শার্টারগান ও দুই রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার অভিযান চালিয়ে আড়পাড়া গ্রামের মৃত লাল চাঁদের ছেলে মজনু (৩৫) ও জালশুকা গ্রামের মৃত আহারউদ্দিনের ছেলে জিয়াকে (২৮) আটক করা হয়।
গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
দীর্ঘদিন পালিয়ে থাকার পর তারা এলাকায় ফিরে এসেছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তিনি জানান, পরে মজনুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়ি থেকে ১টি এলজি শার্টারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
এদের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে একাধিক মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৪৪ ঘ.
bdnews24