২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আগুনে চারটি দোকান পুড়ে গেছে

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

নড়াইল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে আগুন ধরে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর মোর্শেদ জাপল জানান, বাজারের ব্যবসায়ী পরিমল কু-ুর ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। আগুনে পরিমল কু-ুর দুইটি, ডা. রঞ্জু ঘোষ ও ডা. স্বপন সরকারের একটি করে দোকান ঘর পড়ে যায়। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশের সহযোগিতায় স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৯ ঘ.