সিলেট, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট শিক্ষাবোর্ডে এবার ১৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী বেড়েছে।
আগামী মঙ্গলবার (১ নভেম্বর) সারাদেশে জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বোর্ডের অধীনে সিলেট বিভাগের চার জেলায় ৭১টি কেন্দ্রে ৮৪ হাজার ১০৩ জন পরীক্ষায় অংশ নেবে। গত বছর অংশ নেয় ৬৬ হাজার ৭২৯ জন।
এরমধ্যে রয়েছে সিলেটে ৩২ হাজার ৮২৪ জন, হবিগঞ্জে ১৫ হাজার ৮৮০ জন, মৌলভীবাজারে ২০ হাজার ৩৮১ জন ও সুনামগঞ্জ জেলায় ১৫ হাজার ২৮ জন।
তিনি বলেন, চার জেলায় (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) চারটি মোবাইল টিম পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিং করবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, কলেজ পরিদর্শক ও বিদ্যালয় পরিদর্শকরা ওই টিমে থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.
bdnews24