২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নগরীর চান্দগাঁও থানার ঢালি পাড়ায় শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মুত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানার ঢালি পাড়ায় শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মুত্যু হয়েছে। নিহত রুনা বেগম (৩২) একই এলাকার মাঝি বাড়ির মো. সেলিমের স্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির নায়েক মো. আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঘুম থেকে উঠে লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুতের তারে রুনা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে চমেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/এএল/১৩৪৯ ঘ.