২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

দিনাজপুরে দুটি রুটে বিআরটিসি'র বাস বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার মধ্য রাতে প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

দিনাজপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে দুটি রুটে বিআরটিসি'র বাস বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার মধ্য রাতে প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের সঙ্গে পরিবহন মালিক গ্র"প ও শ্রমিক ইউনিয়ন নেতাদের বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাসে মালিক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। বাস মালিক গ্র"পের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনা সফল হওয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বাস চলাচল আবার শুরু হয়েছে।" এর আগে ধর্মঘটের কারণে সকাল ৬টা থেকে দিনাজপুরের সবকটি রুটে বাস চলাচল বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও তা ভেস্তে যায়। এ অবস্থায় মালিক-শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২১৫ ঘ.