২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আজহার-তাসনীমের ডান্ডাবেড়ি অবৈধ নয় কেন'

আজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর দুই নেতাকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পড়িয়ে আদালতে হাজির করা কেন অবৈধ হবে না তা জানাতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর দুই নেতাকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পড়িয়ে আদালতে হাজির করা কেন অবৈধ হবে না তা জানাতে বলেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার, রমনা ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করে। গত ১৯ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও প্রচার সম্পাদক তাসনীম আলমকে স¤প্রতি ডান্ডাবেড়ি ও হাতকড়া পড়িয়ে আদালতে আনা হয়। ওইভাবে হাজির করার ঘটনার প্রেক্ষিতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুসা। জামায়াতের দুই নেতাকে এভাবে আদালতে হাজির করানোর সমালোচনা করেছিলেন চারদলীয় জোটপ্রধান খালেদা জিয়াও। যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ভবিষ্যতে কাউকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পড়ানো থেকে কেন নিবৃত করা হবে না তাও বৃহস্পতিবারের রুলে জানতে চেয়েছে হাইকোর্ট। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১৪ ঘ.