২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে ১২ হাজার নিষিদ্ধ ট্যাবলেট আটক

কুমিল্লা ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে ভারতীয় ১২ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট (টার্গেট-১০০) আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে ভারতীয় ১২ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট (টার্গেট-১০০) আটক করেছে র‌্যাব। বুধবার মধ্যরাতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল নগরীর পুরাতন স্টেশনে অভিযান চালিয়ে তা আটক করে। একই বগি তেকে ১ হাজার ৭০০টি স্কিন ক্রিমও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্যাবলেট ও ক্রিম উদ্ধারের কথা জানায় র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচাল এসএসপি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা স্টেশন থেকে পালিয়ে যায়। পরে ওই ট্রেনের বগি থেকে এ সব চোরাই পণ্য আটক করা হয়। আটক পণ্যের দাম প্রায় ২ লাখ টাকা বলে জানান তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২১৫৫ ঘ.