২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা মনে করে কাপড় ছিনতাই

১৫ লাখ টাকার ব্যাগ মনে করে কাপড়ের ব্যাগ ছিনিয়ে নিয়েছে চার সন্ত্রাসী। তাদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ লাখ টাকার ব্যাগ মনে করে কাপড়ের ব্যাগ ছিনিয়ে নিয়েছে চার সন্ত্রাসী। তাদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছে একজন। রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অটোরিকশাচালক মোতালেব হোসেনকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টঙ্গির আইশপাড়া থেকে একটি মাইক্রোবাসে আবদুল্লাহ নামে এক ব্যবসায়ী ১৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে আসেন। গাড়িতে চালকসহ ১০ জন ছিলেন। তিনি জানান, গাড়ি থেকে একজন নামার সঙ্গে সঙ্গে মোটর সাইকেলে আসা চার সন্ত্রাসী মাইক্রোবাসের দুইপাশের দরজায় এসে টাকার ব্যাগ খুঁজতে থাকে। এ সময় সন্ত্রাসীরা সামনের আসনের একটি কাপড়ের ব্যাগকে টাকার ব্যাগ মনে করে তা ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে জানান এসআই মনির। তিনি বলেন, "এতে পাশে থাকা অটোরিকশা চালক মোতালেব বাঁ পায়ে গুলিবিদ্ধ হন।" এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/১৯৫৬ ঘ.