২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বাস উল্টে নিহত ১

রাঙামাটিতে বাস উল্টে নিহত হয়েছেন এক যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

রাঙামাটি, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে বাস উল্টে নিহত হয়েছেন এক যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। নিহত হারাধন দাশ (৫০) শহরের রিজার্ভ বাজারের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। বাসযাত্রীরা জানান, পাহাড়িকা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে রাঙামাটি আসছিলো। যাত্রা শুরুর পর থেকেই বাসটিতে যান্ত্রিক ত্র"টি দেখা দেয়। যাত্রীরা বার বার ত্র"টি সারানোর কথা বললেও চালক তা শোনেনি। সকাল সাড়ে ৯টায় মানিকছড়ির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কোয়ার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী জানান, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেছে। সদর হাসপাতালের চিকিৎসক সুইমি প্র" রোয়াজা জানান, আহতের মধ্যে নজরুল ইসলাম চৌধুরী ও আশরাফুল আলম নামের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪১ ঘ.