২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত নার্গিস আক্তার (১৮) উপজেলার পোরজোনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নুর বক্সের মেয়ে। নুর বক্স সাংবাদিকদের জানান, বুধবার বিকালে নার্গিস পাশের ডায়া গ্রামে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার সকালে নন্দলালপুর গ্রামের একটি মাসকালাই ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, মেয়েটির মুখে ও গলায় ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর মারপিট ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৩৫ ঘ.