২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা শেষে মুক্ত ৮৭ বিজিবি সদস্য

বিডিআর বিদ্রোহ মামলায় সাজাভোগ শেষে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ৮৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

গাজীপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ মামলায় সাজাভোগ শেষে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ৮৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কারাগারের ১ নম্বর ইউনিটের ১৪ জন এবং ২ নম্বর ইউনিটের ৭৩ জনকে মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বিদ্রোহের মামলায় পিলখানায় স্থাপিত বিশেষ আদালতের বিচারক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম গত ২৭ জুন তাদের চার মাসের সশ্রম কারাদ- দেন। ১ নম্বর ইউনিটের জেলার মো. আমজাদ হোসেন ডন এবং ২ নম্বর ইউনিটের সুভাস চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাজার মেয়াদ শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া এই দুই ইউনিটে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন রয়েছে আরো ১৪৬১ জন, জানান তারা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর (বিজিবি) সদরদপ্তরে জওয়ানরা বিদ্রোহ করে। এর জেরে পরদিন দেশের বিভিন্ন বিডিআর দপ্তরে বিদ্রোহ হয়। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.