দিনাজপুর, আক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে রংপুর, রাজশাহী ও বগুড়া ফিডার রোডে বিআরটিসি বাস চলাচল বন্ধে আল্টিমেটাম দিয়েছে দিনাজপুর মটর পরিবহন মালিক ও শ্রমিক।
তারা বলছে, দাবি না মানলে ২৭ অক্টোবর থেকে দিনাজপুর জেলার সব রুটে বাস ধর্মঘট শুরু করা হবে।
দিনাজপুর প্রেসক্লাবে মঙ্গলবার দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প ও দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেয়।
লিখিত বক্তব্যে বলা হয়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দীর্ঘদিন ধরে সেতাবগঞ্জ রুটে ৩৫ থেকে ৪০টি বাস চালাচল করেছে। ওই সড়কের অবস্থা খারাপ হওয়ায় মালিক গ্র"প বিভিন্ন সময়ে নিজ খরচে রাস্তায় ইট ফেলে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছে।
"কিন্তু হঠাৎ করে সেতাবগঞ্জ থেকে রংপুর, বগুড়া ও রাজশাহী ফিডার রোডে ফুলবাড়ী ও হিলি হয়ে নতুন করে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।"
মটর পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, বাস ধর্মঘট চলাকালে দিনাজপুর থেকে কোন গাড়ি দিনাজপুরের বাইরে যাবে না এবং বাইরে থেকে কোন গাড়ি দিনাজপুরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। লোকাল ও দূরপাল্লাসহ সব রুটেই এ ধর্মঘট চলবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবহন মালিক গ্র"পের সভাপতি ভবানী শংকর আগরওয়াল, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোকসেদ আলী শাহসহ মালিক গ্র"পের সহ-সভাপতি মো. জাহিদ হোসেন, শামীম আজাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১২৫ ঘ.
bdnews24