২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের সামনে একটি সবজি বাগান থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক (এসআই) শেখ মাহবুব আলী জানান, এলাকার আতিকুর রহমানের বাসার সামনে সবজি বাগানে চাষ দেওয়ার সময় এক শ্রমিকের কোদালের কোপে মরিচা ধরা হ্যান্ড গ্রেনেডটি উঠে আসে। তিনি আরো জানান, মুক্তিযুদ্ধের সময় ঝিনাইদহ ক্যাডেট কলেজে পাক বাহিনীর ক্যাম্প ছিল। গ্রেনেডটি সে সময়ের বলে ধারণা করা হচ্ছে। এটি এখনো তাজা বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২৫ ঘ.