২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

রাজশাহী মহানগরীতে বাস ও ট্রাকের সংঘর্ষে বাইসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

রাজশাহী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহী মহানগরীতে বাস ও ট্রাকের সংঘর্ষে বাইসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কাশিয়াডাঙ্গা মোড়ে সোমবার দুপুরে নিহত মঞ্জুর হাসান (১৬) ও আল আমিন সরকার (১৬) কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাস ও ট্রাকে অগ্নিসংযোগ করে ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে। আল আমিন সরকারের চাচা আইয়ুব আলী জানান, পরীক্ষা শেষে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তারা ট্রাক ও বাসের মধ্যে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা বাস ও ট্রাকে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৮ ঘ.