২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে মামার লাঠির আঘাতে ব্যবসায়ী ভাগ্নের মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহতের দুই ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে মামার লাঠির আঘাতে ব্যবসায়ী ভাগ্নের মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহতের দুই ভাই। সোমবার সকালে উপজেলার গালা ইউনিয়নের ইসমাইল বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত পেক্কা মোল্লা (৪০) ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের খাদেম মোল্লার ছেলে। আহতরা হলেন ফজলার হোসেন (৩২) ও আবু সাঈদ (২৫)। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা জানান, ৩/৪ মাস আগে পেক্কা মোল্লা বাজারে দোকান করার জন্য তার মামা চিকিৎসক ইসমাইল হোসেনের কাছ থেকে এক শতক জায়গা কেনেন। সকালে ওই জায়গায় দোকান ঘর নির্মাণ করতে গেলে ইসমাইল হোসেনসহ তার লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় ইসমাইল হোসেনের লাঠির আঘাতে পেক্কা মোল্লা ও তার দুই ভাই গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে পেক্কা মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৮ ঘ.