কুষ্টিয়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টিক্কা মালিথা ওরফে টিক্কাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
তিনি ভেড়ামারার চাঁদ গ্রামের আকমল মালিথার ছেলে।
ভেড়ামারা থানার ওসি আযম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে চাঁদ গ্রামের বটতলায় টহল পুলিশের সদস্যরা তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বন্দুক ও চারটি গুলি পাওয়া যায়।
টিক্কার বিরুদ্ধেঅস্ত্র, চাঁদাবাজি, ছিনতাইসহ সাতটি মামলা রয়েছে।
অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হবে বলে জানান ওসি আযম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১৩১ ঘ.
bdnews24